শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া আদালতে উকিল ছাড়া মিললো আরও ৭জনের জামিন

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:20 pm

ব্রাহ্মণবাড়িয়া আদালতে উকিল ছাড়া মিললো আরও ৭জনের জামিন

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত বর্জনের কর্মসূচি পালন করছে আইনজীবীরা। আগামী ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত তাদের কর্মসূচি ঘোষণা করেছে। তাই আদালতে শুনানিতে অংশগ্রহণ করছেন না জেলার আইনজীবীরা। বেকায়দায় পড়েছে বিচার প্রার্থীরা। জামিন না পেয়ে হাজত বাস করছেন অনেক আসামী।

এদিকে, আদালতে কোন আইনজীবী শুনানিতে অংশগ্রহণ না করায় বিচার প্রার্থীরা নিজেরাই শুনানি করছেন। এসব শুনানিতে মামলা নিস্পত্তির পাশাপাশি জামিনও পাচ্ছেন অনেকে। আজ বৃহস্পতিবার নারী-শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালত থেকে দুটি মামলায় ৭জন আসামী জামিন পেয়েছেন।

নারী-শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এই আদালতে ৩৩টা মামলার দিন ধার্য ছিল। এরমধ্যে দুটি মামলায় ৭জন আসামী জামিন পেয়েছেন।
একটি মামলায় জেলা শহরের কলেজপাড়ার জুই আক্তার নামের এক নারী ৪ আগস্ট ২০২২ তারিখে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করেছিলেন। এই মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল, আর শ্বশুর-শ্বাশুড়িসহ বাকি ৬জন আসামীর বিরুদ্ধে আজ ৯ ফেব্রুয়ারী হাজির হতে সমন জারি করা হয়। এই ৬ আসামী আজ নেত্রকোনা থেকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে এসে নিজেরাই জামিনের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ৬জন আসামীকে জামিন দেওয়া হয়।  অপর আরেকটি মামলা দায়ের হয় গত বছরের ৫ সেপ্টেম্বর। মামলাটি ছিল যৌন হয়রানির। দীর্ঘদিন দিন যাবত আসামী জেলহাজতে ছিলেন। সেই মামলায় একজনকে জামিন দেওয়া হয়।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতের প্রশাসনিক ও তথ্য কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, গত ৭ ফেব্রুয়ারী দুইজন আসামী নিজেরাই তাদের জামিনের আবেদন করলে, আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরপর দিন বাদি বিবাদির উভয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে দুইটি মামলা নিস্পত্তি হয়। আজকেও দুইটি মামলায় ৭জন আসামী জামিন পেয়েছেন।
তিনি জানান, বিচার প্রার্থীদের জামিন চাওয়া তাদের আইনগত অধিকার। যদি কোন বিচার প্রার্থী আইন সম্পর্কে অবগত থাকেন, তিনি নিজেই জামিনের আবেদন করতে পারবেন। এখানে আইনের কোন ব্যত্যয় হবে না। তিনি বলেন, কিছু কারাবন্দী নিয়ে প্রিজন ভ্যান থেকে নামার সময় ক্ষুব্ধ হয়ে আইনজীবীদের বিরুদ্ধে নানান শ্লোগান দিয়েছেন। শ্লোগানে যা বলেছে, তা মুখে আনতে পারবো না।

ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলে আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা। গত ১ ডিসেম্বর আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে তাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ আইনজীবীদের। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে বিচারক ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেন। এছাড়া বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা।

এ অবস্থায় জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে ৫ জানুয়ারি থেকে পুরো আদালত বর্জনের লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন আইনজীবীরা। পরবর্তীতে দফায় দফায় ৭ কর্মদিবস আদালত বর্জনের কর্মসূচি পালন করেন আইনজীবীরা।
বিচারকের সঙ্গে অশোভন আচরণ ও অশালীন স্লোগান দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ আইনজীবীকে দুদফায় তলব করেছেন উচ্চ আদালত।

Facebook Comments Box

Posted ৯:৫৭ পিএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |