শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপির, সেক্রেটারি আওয়ামী লীগের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 9:57 pm

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপির, সেক্রেটারি আওয়ামী লীগের

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে প্রার্থী একেএম কামরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইসমাঈল মিয়া।

নির্বাচনে ৩২৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে প্রার্থী একেএম কামরুজ্জামান মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মো. সারোয়ার ই আলম পেয়েছে ২৬৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সামসুজ্জামান চৌধুরী কানন।

এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি ছাড়াও সিনিয়র সহসভাপতি পদে ইউনুছ সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে জাকারিয়া, সম্পাদক তথ্য ও প্রযুক্তি পদে একেএম শামসুল আলম, সম্পাদক কল্যাণ ও সংস্কৃতি পদে সাদ্দাম হোসেন মিশুক, সদস্য পদে রাকিবুল ইসলাম সজিব জয়লাভ করেন।

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি পদে কাজী এখলাছুর রহমান, সম্পাদক পাঠাগার ব্যবস্থাপনা পদে মোশারফ হোসেন সামি, অডিটর পদে সাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে উম্মে সালমা আক্তার, সদস্য পদে অঞ্জয় চন্দ্র শর্মা, আরিফুল ইসলাম ও কাজি মোস্তাফিজুর রহমান জয়লাভ করেছেন।

Facebook Comments Box

Posted ৯:৫৭ পিএম | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |