শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ার দেড় ডজন মামলার পলাতক আসামী খোকন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 9:42 pm

ব্রাহ্মণবাড়িয়ার দেড় ডজন মামলার পলাতক আসামী খোকন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে হত্যা, অস্ত্র, মাদক ও গরু চুরিসহ ১৮টি মামলার পলাতক আসামী খোকন মিয়া (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার খরমপুর কেল্লা শহীদ (র.) মাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ। গ্রেপ্তার খোকন সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক জানান, খোকন মিয়া পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত আসামী। সে মাদক, গরু চুরি, হত্যা, অস্ত্রসহ ১৮ টি মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি। গত কোরবানির ঈদের আগেও সে একটি খামার থেকে ৪টি গরু চুরি করেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছিল। বৃহস্পতিবার দুপুরে আখাউড়ায় মাজারে গাঁজা সেবন করে ঘুমান্ত অবস্থায় সদর মডেল থানা পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তার খোকনকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে আনতে আদালতে আবেদন করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৪২ পিএম | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

The Daily Sarod |