স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 8:46 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবায় দুটি মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মডেল মসজিদ উদ্বোধনকালে জেলা সদরের ছয়বাড়িয়ায় একটি ও কসবা উপজেলা সদরে একটি মডেল মসজিদের উদ্বোধন করেন।
এ উপলক্ষে শহরের ছয়বাড়িয়া মডেল মসজিদের হলরুমে ইসলামী ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ, ইসলামী ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক আশিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আলেম-ওলামাগনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
Posted ৮:৪৬ পিএম | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya