শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ার এসপি ‘আনিস” বদলী, নতুন এসপি হিসেবে আসছেন ‘শাখাওয়াত’

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:06 pm

ব্রাহ্মণবাড়িয়ার এসপি ‘আনিস” বদলী, নতুন এসপি হিসেবে আসছেন ‘শাখাওয়াত’

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে গাজীপুর মহানগরের উপ-পুলিশ কমিশনার শাখাওয়াত হোসেনকে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার  (অর্থ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত বদলীর অংশ হিসেবে পুলিশ সুপার স্যারকে বদলী করা হয়েছে। উনার স্থলে নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।

আনিসুর রহমান পুলিশ সুপার হিসেবে ২০১৯ সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান করেন। তিনি প্রায় সাড়ে ৩ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

The Daily Sarod |