শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ার একাংশে ৯ দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:57 pm

ব্রাহ্মণবাড়িয়ার একাংশে ৯ দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

সিএনজি পাম্পে গ্যাস সরবরাহে পাইপ লাইন পরিস্কারের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কিছু অংশ ও সরাইল উপজেলায় ৯দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী ২০ নভেম্বর সকাল ৬টা থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা নাগাদ সদর উপজেলার ঘাটুরা থেকে উত্তর দিকে সরাইল উপজেলা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইতিমধ্যে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লা ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে ৯দিন গ্যাস সরবরাহ বন্ধের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়কের কাজের সময় আমরা নতুন সঞ্চালন পাইপ লাইন স্থাপন করেছিলাম। এই লাইনের ভেতরে কিছু ধুলোবালি পাওয়া গেছে। এতে করে গ্যাসের পাম্প গুলোতে ফিল্টারে সমস্যা দেখা দিচ্ছে ও মিটারও নষ্ট হচ্ছে। ইতিমধ্যে দুইটি সিএনজি স্টেশনের মিটার নষ্ট হয়েছে। এরই প্রেক্ষিতে সিএনজি পাম্প গুলোর পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করে। আবেদনের পর উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের একটি কমিটি গঠন করা হয়। কমিটি তাদের অভিযোগের সত্যতা পেয়ে লাইনটি আবার পরিস্কারের সুপারিশ করে। সেই প্রেক্ষাপটে আগামী ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর গ্যাস লাইন পরিস্কার করা হবে। এই সময় পরিবর্তন হলে তাও জানিয়ে দেওয়া হবে। তাই গ্রাহকদের সাময়িক অসুবিধা হতে পারে।

তিনি আরও জানান, ওই সময়ে ঘাটুরা থেকে উত্তর দিকে সরাইল পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকবে। কাজ শুরুর আগে মাইকিং করা হবে। আমরা চেষ্টা করবো যত দ্রুত এই কাজ সম্পন্ন করে গ্যাস লাইন চালু করার।

Facebook Comments Box

Posted ৯:৫৭ পিএম | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

The Daily Sarod |