শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ার অগ্রণী সংসদের সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:01 pm

ব্রাহ্মণবাড়িয়ার অগ্রণী সংসদের সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডার অগ্রণী সংসদের সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। রোববার দিবাগত রাত ২টা ৩৮ মিনিটে পশ্চিম মেড্ডা নোয়াপাড়া নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭ বছর।

তিনি কসবা উপজেলার চন্দ্রপুরের মৃত বীর মুক্তিযোদ্ধা নায়েক আব্দুল হান্নান ও রাবেয়া খাতুন দম্পতির দুই ছেলে এক মেয়ের মধ্যে ছিলেন সবার বড়।

পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ১৭ বছর আগে স্ট্রোক করে এক হাত এক পা প্যারালাইসিস হয়ে পড়েন। গত কয়েকবছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন।

তার প্রথম নামাজে জানাজা সোমবার বেলা ১১ টায় সদর উপজেলা কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ গ্রামের বাড়ি  কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর আমাইন্যাবাড়ি কবরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম জানাজা শেষে সাবেক জেলা যুবলীগ নেতা  আনোয়ার হোসেন এর কফিনে মেড্ডা অগ্রণী সংসদ সদস্যবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া আদালতের পাবলিক প্রসিকিউটর মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা মাহবুবুল আলম খোকন ফুলেল শ্রদ্ধা জানান।

Facebook Comments Box

Posted ১০:০১ পিএম | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |