শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ টাকায় কিনে ১৬০ টাকায় ডাব বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 10:15 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ টাকায় কিনে ১৬০ টাকায় ডাব বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

ডাবের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) দুপুরে শহর রেলগেইট ও স্টেশন রোড এলাকায় এই  অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

এ সময় ডাবের দোকানে মূল্য তালিকা না থাকা এবং ডাবের ক্রয় মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করার দায়ে দুই ডাব ব্যবসায়ীকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে পুজি করে একটি অসাধু চক্র ডাবের দাম বৃদ্ধি করে চড়া মূল্যে ডাব বিক্রি করে যাচ্ছে।  ৯০ টাকায় ডাব কিনে ১৬০ টাকায় বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

এসময় মো. শামীম নামের এক ডাব ব্যবসায়ীকে ৫ হাজার এবং
মায়ের দোয়া নামের আরেক ডাব ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানের সময় ডাবের দাম ৩০ থেকে ৪০ টাকা কমে যায়।

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

The Daily Sarod |