শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল বিজিবি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:03 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ায় খেতাবপ্রাপ্ত ৮জন বীরমুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধণা দেওয়া হয়েছে। মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। সুলতানপুরে অবস্থিত বিজিবি-৬০ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে তাঁদের পরিবারের সদস্যরা সংবর্ধণা উপলক্ষে দেওয়া বিভিন্ন উপহার সামগ্রী গ্রহন করেন।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন, হাবিবুর রহমান (বীর উত্তম), আব্দুস সালাম (বীর বিক্রম), শহীদ আব্দুল মালেক (বীর বিক্রম), শহীদ গোলাম রসুল (বীর বিক্রম), আবু তাহের (বীর প্রতীক), শহীদ শামসুল হক (বীর বিক্রম), সাইদুল হক (বীর প্রতীক), আব্দুল মালেক (বীর প্রতীক )। তাঁরা সবাই বিজিবিতে (তৎকালীন ইপিআর) কর্মরত ছিলেন।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার।

Facebook Comments Box

Posted ১০:০৩ পিএম | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |