শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০টাকা পাওনা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত-১০

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৪ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:06 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০টাকা পাওনা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত-১০

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংর্ঘষে খাইরুল ইসলাম খোকন (৪০) নামে ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (০৩ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা পোড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন ওই গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে কোড্ডা গ্রামের মলাই মিয়ার ধান ক্ষেতে হাল চাষ করে একই গ্রামের শাহআলম। হাল চাষের পাওনা ৫০০ টাকা বাকী রাখেন মলাই মিয়া। এ টাকা চাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে শাহআলম ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে শনিবার রাতে স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য উভয় পক্ষ শালিসে বসে। শালিস চলাকালে দুইপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ঘষে চলাকালে বল্লমের আঘাতে শাহআলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নামে একজন নিহত হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১০জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪৭ এএম | রবিবার, ০৪ জুন ২০২৩

The Daily Sarod |