শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪ প্রার্থী পেলেন প্রতীক, উৎসবের আমেজ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:46 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪ প্রার্থী পেলেন প্রতীক, উৎসবের আমেজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দের পর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে ছড়িয়ে পড়ে ভোটের উৎসব।

এরমধ্যে দলীয় প্রার্থীরা দলের নির্ধারিত প্রতীক পেয়েছেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন তাদের কাঙ্খিত প্রতীক। জেলার ৬টি আসনের ৩৪জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়।

প্রার্থীদের মাঝে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান প্রতীক বরাদ্দ করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী,বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা  আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান পেয়েছেন ‘কলারছড়ি’ প্রতীক।

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে প্রভাবশালী দুই স্বতন্ত্র প্রার্থী মো: মঈন উদ্দিন মঈন ও জিয়াউল হক মৃধা দু’জনেই ‘কলারছড়ি’ প্রতীক চান। পরে সমঝোতায় মৃধা ‘কলারছড়ি’ মঈনকে ছেড়ে দেন। মঈন ২০১৮ সালে একই প্রতীকে নির্বাচন করেন। মৃধা পরে ঈগল প্রতীক বাছাই করেন।

ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও পেয়েছেন ‘কাঁচি’ প্রতীক। এই আসনের আওয়ামীলীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নৌকা প্রতীক বরাদ্দ করার পর তার সমর্থকরা গাড়ি বহরসহ মিছিল করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ত্যাগ করেন।

৬টি আসনের মোট ৩৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক পেয়ে প্রভাবশালী প্রার্থীদের সবার সমর্থকরা স্লোগানে মুখর করেন জেলা প্রশাসকের কার্যালয় এলাকা। মিছিল করে বেড়িয়ে যান প্রার্থীকে নিয়ে।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |