শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৬ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 10:26 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে অভিভাবক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই কার্যক্রম চালানো হয়। এরমধ্যে ১৩১ টি প্রাথমিক বিদ্যালয়ে এবং ৫৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্কাউটের উদ্যোগে এসব সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এসময় প্রায় ৩৫ হাজার অভিভাবকদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক স্কুলের দৃশ্যমান স্থানে ডেঙ্গুতে করণীয় ব্যানার স্থাপন করা হয়েছে এবং ৫০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতামূলক অভিভাবক সমাবেশের মাধ্যমে একর্মসূচির সূচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শেখ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্রাচার্যের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসমাইল ভূইয়া, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উন্মে সালমা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন প্রমুখ।

সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শেখ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেরা স্বাস্থ্য সচেতন হতে হবে। এজন্যে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে।

পরে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

The Daily Sarod |