শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থী পেল দুদকের বৃত্তি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:18 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থী পেল দুদকের বৃত্তি

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মেধা বৃত্তি পেয়েছেন ১৮জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (০৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, আজকের এই বৃত্তি প্রদান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে৷ তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সহ সকলকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে।

দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার ও সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু।

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী সহ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ,অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশন জেলার ৯টি উপজেলার ১৮ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ১৬ হাজার টাকা বৃত্তি প্রদান করে।

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

The Daily Sarod |