শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সেপ্টেম্বরেই জাতীয় পে স্কেলের গেজেট ‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় ১হাজার ১শত কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:06 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ১হাজার ১শত কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ১হাজার ১শত জন কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লে¬ক্সে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম কৃষকদের মধ্যে এই সার ও বীজ বিতরণ করেন।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, কৃষি স¤প্রসারণ অফিসার ফাহমিদা সিদ্দিকা হাবিবা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী ও সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনার কর্মসূচী আওতায় ১ হাজার ১শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। প্রত্যেক কৃষককে বারি সরিষা-১৪ জাতের উন্নতমানের ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেয়া হয়।
তিনি আরো জানান, বারি সরিষা-১৪ একটি উন্নতমানের সরিষা বীজ, এর গুঁটি ৪ প্রকোষ্ট বিশিষ্ট, বীজে তেলের পরিমান ৩৩-৪৪%। ৭৫ থেকে ৮০ দিনে সরিষা কর্তন করে ঘরে তোলা সম্ভব। ৩ মৌসুমে ধান ফসলের মাঝে সরিষা একটি লাভজনক বাড়তি ফসল, যা দিন-দিন কৃষকের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। গত মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩৮০ হেক্টর জমিতে সরিষার ফলন হয়।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

The Daily Sarod |