শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় হোটেলের ময়লা ফেলে পুকুর ভরাট, দুইজনকে কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:31 pm

ব্রাহ্মণবাড়িয়ায় হোটেলের ময়লা ফেলে পুকুর ভরাট, দুইজনকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া শহরে বিরিয়ানির হোটেলের ময়লা ফেলে ভরাট করার অভিযোগে দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের কুমারশীল মোড়ে বিরিয়ানি হাউস নামে হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন। এসময় একই অভিযোগে একটি ঔষধের ফার্মেসি সিলগালা করা হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা গ্রামের মফিজউদ্দিনের ছেলে আবু বক্কর (২৮) ও জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুরের হারুন অর রশিদের ছেলে শান্ত (২১)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন জানান, বিরিয়ানির দোকানের ময়লা ফেলে একটি পুকুর ভরাট করার অভিযোগ ছিল। এই কারণে তাদেরকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরও তারা একই কাজ করে যাচ্ছিলিল। তাই অভিযান চালিয়ে বিরানি হাউস হোটেলের দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ঙ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও একই অভিযোগে একটি ঔষধের ফার্মেসিতে অভিযান পরিচালনা করে কাউকে পাওয়া যায়নি। তাই ফার্মেসিটিকে সিলগালা করে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১০:২৫ পিএম | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |