শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 9:20 pm

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা মামলায় ছাত্তার মিয়া (৫০) নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এই রায় প্রদান করেন। ছাত্তার মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ার মৃত সানু মিয়ার ছেলে। রায়ের সময় আসামি ছাত্তার মিয়া আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। ।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ মে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরিকাঘাতে খুন হন ৪ সন্তানের জননী জোসনা বেগম নামে এক নারী। জোসনা বেগম ওই ছিলেন ওই এলাকার ছাত্তার মিয়ার স্ত্রী ও আব্দুল মন্নাফের মেয়ে। এই ঘটনায় আব্দুল মন্নাফ বাদি হয়ে নিহত জোসনার স্বামী ছাত্তারসহ ৪জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় নিহত জোসনার স্বামী ছাত্তারকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর ছাত্তার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারা জবানবন্দিতে ছুরিকাঘাতের কথা স্বীকার করে। একই বছর ৫ নভেম্বর  মামলার তদন্তকারী কর্মকর্তা ৪জন আসামীর ৩জনের কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় প্রধান আসামী ছাত্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সকল সাক্ষি, প্রমাণ বিচার বিশ্লেষণ করে প্যানেল কোড ৩০৪ এর পার্ট-১ অনুযায়ী আসামী ছাত্তারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরমধ্যে সে খাটা হাজতবাস সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

Facebook Comments Box

Posted ৯:২০ পিএম | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |