শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত আর্থিক সহায়তার চেক প্রদান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত আর্থিক সহায়তার চেক প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাংবাদিকদের জন্য করোনাকালীন আর্থিক সহায়তা ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী)  সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চেকগুলো বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবু ও যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ (বাদল),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মোজাম্মেল হোসেন,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আরজু, ইমজা সভাপতি পীযুষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো.মনির হোসেন। চেক গ্রহণকারীদের মাঝে বক্তব্য রাখেন জয়দুল হোসেন ও মাহবুব খান।

এসময় মোকতাদির চৌধুরী এমপি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সময় সাংবাদিক বান্ধব। তিনিই বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করার ব্যবস্থা করেছেন সাংবাদিকদের কল্যাণে। সাংবাদিকদের বিপদে-আপদে তিনি মায়ের ভূমিকা নিয়ে পাশে থাকেন। তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবার জন্য আহবান জানান।

উল্লেখ্য, করোনাকালীন আর্থিক সহায়তা হিসাবে ৩৮ জনের মধ্যে ৩ লাখ ৮০ হাজার টাকার ও কল্যাণ অনুদান হিসাবে ৫ জনকে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |