স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 2:45 am
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে আশিকুল ইসলাম আশিক (২৭) নামের এক সাংবাদিককে খুনের ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ পৃথক অভিযানে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে প্রধান হত্যাকারী রায়হান (২৫) ও দক্ষিণ মোড়াইল এলাকার আব্দুল হামিদের ছেলে সাফিন আহমেদ জুনায়েদ (২১)।
সোমবার (০৯ জানুয়ারি) রাতে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে রায়হানকে আটক করা হয়। রাতে আরেক অভিযানে জুনায়েদকে আটক করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি রায়হানের কাছ থেকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে, আজ বিকেলে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল পাবলিক লাইব্রেরির সামনে রায়হানের নেতৃত্বে কয়েকজন যুবক আশিককে ছুরিকাঘাত করে খুন করে। নিহত আশিক জেলা শহরের আশরাফ উদ্দিনের ছেলে। আশিক ঢাকা থেকে প্রকাশিত নতুন দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সভাপতি আজহারউদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠনের সক্রিয় সদস্য ছিল। অজ্ঞাত লাশ কবর ও রক্ত দেওয়ায় আশিক সবসময় সামনের সাড়িতে থাকতো। আজ সোমবার বিকেলে শহরের অবকাশ পার্ক আমাদের সংগঠনের মাসিক সভা ছিল। সভা শেষে আমরা দুইটি ব্যাটারি চালিত অটো রিকশা ও রিকশা যোগে ফিরে আসছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনে একটি রিকশায় ছিল। সামান্য যাওয়ার পর পাবলিক লাইব্রেরীর সামনে রায়হান নামের একটি ছেলে সহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ২:৩৯ এএম | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya