শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৭ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:26 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. জসিম মিয়া (৬২) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৭ অক্টোবর) সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম মিয়া ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক বাপন চন্দ্র দাস জানান, জসিম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা ছিল। গত মে মাসে সেই মামলায় বিজ্ঞ আদালত রায় প্রদান করে। আদালতে রায়ে জসিম মিয়াকে দোষী সাব্যস্ত করে ২০১৮ সালের মাদক দ্রব্য আইনের ৩৬(১) এর ১ বছর ৩ মাস সশ্রম কারাদণ্ড, ৩০০০ টাকা জরিমানা,এবং অনাদয়ী ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। রায়ের পর থেকে সে দীর্ঘদিন সে পলাতক ছিল। শনিবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box

Posted ১০:২২ পিএম | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩

The Daily Sarod |