শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পাড় হতে গিয়ে পিকআপের ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৭ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 10:34 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পাড় হতে গিয়ে পিকআপের ধাক্কায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় ঝুমা নামে (০৫) বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৭ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সিলেটগামী একটি তরমুজ বোঝাই করা পিকআপ মহাসড়কের মালিহাতা অতিক্রম করছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় শিশু ঝুমা গুরুতর আহত হয়। এতে পিকআপটি সড়কে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কতব্যর্রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৪ পিএম | সোমবার, ২৭ মার্চ ২০২৩

The Daily Sarod |