শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় ৪ মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৬ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 10:40 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় ৪ মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় এলাকায় আধিপত্য বিস্তার ও জুয়া খেলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে বড়গোষ্ঠী (ঐক্যজোট) এবং তিনগোষ্ঠী (মহাজোট) এর লোকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন জানান, চারটি মামলার মধ্যে একটি অস্ত্র আইনে, একটি পুলিশ এসল্ট ও দুইপক্ষ দুটি মামলা করেছেন। পৃথক চারটি মামলায় অর্ধশতাধিক লোককে আসামী করা হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত পুলিশ ওই  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজ মোহাম্মদ ইয়াছিনসহ ১৬জনকে গ্রেপ্তার করে। তবে সাবেক চেয়ারম্যান তাজ মোহাম্মদ ইয়াছিন বুধবার সকালে আদালত থেকে জামিনে লাভ করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রোববার রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে বিরাসার গ্রামের পশ্চিমপাড়ার বড়গোষ্ঠীর কাসেম মাস্টার ও চেম্বার অব কমার্সের পরিচালক বাবুল মিয়ার গোষ্ঠীর (স্থানীয়ভাবে ঐক্যজোট হিসেবে পরিচিত) আল-আমিনের সাথে একই এলাকার মহাজোট হিসেবে পরিচিত  ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র মিজান আনসারীর গোষ্ঠী, সাবেক ইউপি চেয়ারম্যান তাজ মোহাম্মদ ইয়াছিন ও সৈয়দ আলী মিয়ার গোষ্ঠীর নূরুল্লাহ ও সুজনের প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।

এ ঘটনার জেরে সোমবার বিকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে  ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র ও আগ্নেয়াস্ত্র রিভলবার এবং ককটেল  নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

আড়াই ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ৫ পুলিশসহ উভয়পক্ষের ৩৫জন আহত হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৪০টি ঘর ভাংচুর ও লুটপাট এবং ৪/৫টি ঘরে অগ্নি সংযোগ করে দাঙ্গাবাজরা। এ সময় ককটেলের বিষ্ফোরনে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে।

সংঘর্ষের খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেনের নেতৃত্বে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিপেটা, ৩ রাউন্ড কাঁদানো গ্যাস এবং ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ টি ককটেল, ১ টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৫ রাউন্ড গুলিসহ মো. জসিম উদ্দিন-(৩৫) সহ ৮ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করে।

অস্ত্রধারী মো. জসিম উদ্দিন বিরাসার বড় গোষ্ঠীর মোঃ নূরুল ইসলামের ছেলে। সংঘর্ষ চলাকালে গুলি করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন,  সংঘর্ষের ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১০:৪০ পিএম | বুধবার, ০৬ মার্চ ২০২৪

The Daily Sarod |