শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খেয়ে এক পরিবারের ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৭ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:37 pm

ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খেয়ে এক পরিবারের ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খেয়ে অসুস্থ হয়ে এক পরিবারের তিন শিশুসহ ৫ জন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে মঙ্গলবার (৬ জুন) বিকেলে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগরের এসব রোগীকে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

অসুস্থরা হলেন, সঞ্জিত ঋষি (২৫), অনামিকা ঋষি (৩০), সোহাগ ঋষি (১২), সিধু ঋষি (৮) ও স্মৃতিরানী ঋষি (৫)।

হাসপাতালের চিকিৎসক জানিয়েছে, শিশুসহ ৫ জন শঙ্কামুক্ত হলেও তাদেরকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঢাকা রেফার রাখা হয়েছে।

অসুস্থ সঞ্জিত ঋষি জানান, দুপুরে শহরের কালাইশ্রীপাড়ার এক হকার থেকে ১৫০ টাকায় ৫০টি লিচু কিনেন। দুপুর ১টার দিকে তার বড়ভাবীসহ তার মেয়ে ও ভাতিজারা লিচু খাওয়ার এক পর্যায়ে প্রচুর পেট ব্যাথা ও বমি হয়৷ পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, হাসপাতালে লিচু খেয়ে ৫ জন ভর্তি হয়েছেন। তাদেরকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। লিচুতে কেমিক্যাল অথবা ফুড পয়জনিং এর কারনে তারা অসুস্থ হতে পারে৷

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাসপাতালে পুলিশ গিয়েছে৷ অসুস্থ শিশুসহ ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

 

Facebook Comments Box

Posted ৯:৩৭ পিএম | বুধবার, ০৭ জুন ২০২৩

The Daily Sarod |