জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 9:57 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি গুলো উদ্ধার হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বলেন গার্ড বগিসহ ৭টি বগি উদ্ধার কাজ শেষ হয়। তবে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল এখনো শুরু হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) লাইনচ্যুত হওয়ার পর বগি গুলো উদ্ধার করতে বিকেল সাড়ে ৪টার দিকে কাজ শুরু করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে লাইনচ্যুত হওয়া সব বগি উদ্ধার কাজ শেষ হয়েছে। বগি গুলো ঢাকাগামী সেই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, লাইনচ্যুত হওয়া বগি গুলো উদ্ধার হলেও লাইন মেরামত এখনো শেষ হয়নি। ঢাকাগামী লাইনটি মেরামত শেষে চালু হবে। তবে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এরআগে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা একটার দিকে তীব্র গরমে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি বহি লাইনচ্যুত হয়।
Posted ৮:৩৭ পিএম | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya