শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে ৩ কর্মকর্তার বিরুদ্ধে সংঘবদ্ধ চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 10:56 pm

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে ৩ কর্মকর্তার বিরুদ্ধে সংঘবদ্ধ চাঁদাবাজির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া শহরে ৩ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন এক রেস্টুরেন্ট ব্যবসায়ী।

তারা হলেন-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান,ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান,ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক। এর মধ্যে কৃষি বিপণন কর্মকর্তা টানা ১৯ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত আছেন।।

উদ্দেশ্যেমূলক ভাবে অভিযান পরিচালনার অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এই কর্মকর্তারা একত্রে অপকর্ম করছেন বলে তার অভিযোগ। গত রোববার (২৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের আমিন কমপ্লেক্সে স্থাপিত এএফসি রেস্টুরেন্টের সত্তাত্বাধিকারি মোহাম্মদ আরাফাত তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরাফাতের লিখিত অভিযোগে বলা হয়, গত ৮ জুলাই ০১৬০৪৬৫৭৬০৫-এই মুঠোফোন নম্বর থেকে আতিক পরিচয় দিয়ে এক ব্যক্তি এএফসি রেস্টুরেন্টের ব্যবস্থাপক শাহীনের মুঠোফোনে কল করে দুপুরের খাবারের জন্য পাঁচ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর কথা বলেন। টাকা না দিলে মোবাইল কোর্ট করে পাঁচ গুণ জরিমানা আদায় করার হুমকিও দেন। এরপর রেস্টুরেন্টের ব্যবস্থাপক বিষয়টি মালিক পক্ষকে জানালে তারা ওই নাম্বারে টাকা পাঠাননি।

এ ঘটনার ১২ দিন পর গত ২০ জুলাই বিকাশে  টাকা না পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে অভিযুক্ত এই তিন কর্মকর্তা দুইজন পুলিশ সদস্যকে নিয়ে ওই রেস্টুরেন্টে এসে মালিক ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারার লংঘন হয়েছে দাবি করে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন। ৪৩ ধারার কোন লংঘন না হওয়া সত্ত্বেও মালিকপক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা পরিশোধ করে দেন। জরিমানার টাকার বিপরীতে তাদের কাছে রশিদ চাইলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং রেস্টুরেন্ট সিলগালা করার হুমকি দেন। ওই সময় রশিদ না দিয়েই তারা রেস্টুরেন্ট ত্যাগ করেন। রশিদে জরিমানা প্রদানকারীর সাক্ষর নেয়ার বিধান থাকলেও তিনি তা নেনিনি। পরে ওইদিনই বিকেল তিনটার দিকে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান তার অফিস সহকারীকে দিয়ে ওই রেস্টুরেন্টে জরিমানার রশিদ পাঠায়।

এ বিষয়ে রেস্টুরেন্টের সত্ত্বাধিকারি মোহাম্মদ আরাফাত বলেন, জেলা পর্যায়ের তিনজন সরকারি কর্মকর্তার এমন আচরণ কখনোই কাম্য নয়। তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়াতে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি করে যাচ্ছেন। অনেক প্রতিষ্ঠানের নিজস্ব দুর্বলতা থাকে বলে তারা প্রতিবাদ করেন না।‌ আমার প্রতিষ্ঠানে বেআইনিভাবে তারা জরিমানা করেছেন। কারণ আইনের ৪৩ ধারার অপরাধ আমার এখানে সংগঠিত হয়নি। এজন্য আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছি। এ ছাড়াও এ বিষয়ে অভিযোগের অনুলিপি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কৃষি বিপণন অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছি।

আরাফাত আরো বলেন, এ বিষয়ে তদন্তের জন্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার স্বাক্ষরিত একটি চিঠিতে উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) বিকাশ চন্দ্র দাসকে নির্দেশ দিয়েছে। সোমবার এক সদস্যের  তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করতে আসছেন। উনাকে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে এই তিন কর্মকর্তার সাথে সাংবাদিকদের কথা হয়েছে।‌

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের  সহকারি পরিচালক মেহেদী হাসান বলেন, ‘আমাদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে যেসব অভিযোগ আনা হয়েছে এসবের প্রমাণসহ উপস্থাপন করা হলে জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন। এর বাইরে এই নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।’

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, আমার নাম ব্যবহার করে কেউ ওই রেস্টুরেন্টে টাকা চাতে পারে তবে এ বিষয়ে আমি কিছু জানিনা।

কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘মোবাইল কোর্টের একজন সদস্য হিসেবে সেদিন আমি উপস্থিত ছিলাম। কিছু অনিয়ম পেয়ে এএফসি রেস্টুরেন্টে জরিমানা করা হয়েছে। লিখিত যেসব অভিযোগ আনা হয়েছে এসব আমার নলেজে নাই। এই অভিযোগের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই।’

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হকের দৃষ্টিগোচর করা হলে তিনি বলেন, ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। অবশ্যই তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া দরকার।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, মো. শাহগীর আলম বলেন,অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৫৬ পিএম | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

The Daily Sarod |