শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় রেলের ১২৯টি আসনের টিকেটসহ ৫ কালোবাজারি আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 9:33 pm

ব্রাহ্মণবাড়িয়ায় রেলের ১২৯টি আসনের টিকেটসহ ৫ কালোবাজারি আটক

টিকেট কালোবাজারির অভয়ারণ্য হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ৫জন চিহ্নিত টিকেট কালোবাজারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে ১২৯ আসনের ৫৯টি টিকেট উদ্ধার করা হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে ৫জন চিহ্নিত রেলওয়ে টিকিট কালোবাজারিকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি করে আসছে। এসময় তাদের কাছ থেকে নিজের ব্যবহৃত স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ১২৯ টি আসনের ৫৯ টি অনলাইন টিকেট, ৭ টি মোবাইল ফোন এবং টিকেট বিক্রয়ের নগদ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, এই ঘটনায় মামলা দায়েরের পর আটককৃত কালোবাজারি ও টিকেট গুলো আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোন পর্যায়ের কালোবাজারির সাথে জড়িতদের গ্রেফতারে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৯:৩৩ পিএম | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |