স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 7:45 pm
ব্রাহ্মণবাড়িয়ার দু’টি রামদা. একটি ছুরি ও একটি লাঠিসহ চার ছিনতাইকারিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেটি তাদেরকে গ্রেপ্তারের চার-পাঁচ ঘন্টা আগে এক কলেজ ছাত্র থেকে ছিনতাই করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো. ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার রিপন মিয়া, আমীর হোসেন, মো. হৃদয় ও আকাশ মিয়া। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয় বলে সদর থানা পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকায় সদর থানা অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই চার ছিনতাইকারিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে ওই এলাকাতেই এক কলেজ ছাত্রের মোবাইল ফোন সেট চুরি করে ছিনতাইকারি দলটি।
Posted ৭:৪৫ পিএম | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya