শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় দাবি,পদযাত্রা-স্মারকলিপি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৯ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 9:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় দাবি,পদযাত্রা-স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়াতে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজের দাবিতে এ কর্মসূচি পালন করে।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন কার্যালয় অভিমুখে পদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি অ্যাডভোক কাজী মাসুদ আহমেদ, জেলা যুব মৈত্রীর আহ্বায়ক অ্যাডভোকেট নাসির মিয়া, বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রীর যুগ্ম আহবায়ক কাজী তানভীর মাহমুদ শিপন, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ,  বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জুবায়েদ আহমেদ প্রমুখ।

শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি পীঠস্থান বা রাজধানী খ্যাত তিতাস জনপদ উন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ একটি  সমৃদ্ধ জেলা।  এ জেলায় রয়েছে স্থলবন্দর, নৌ বন্দর ও রেলওয়ে জংশন। এখানে রয়েছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদন কেন্দ্র। এই জেলা তিতাস গ্যাস দেশের সর্বোচ্চ গ্যাসের চাহিদা পূরণে সক্ষম অথচ স্বাধীনতার ৫২ বছর পরেও এখনে একটি সরকারি মেডিকেল কলেজ নেই, কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ও নেই।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | মঙ্গলবার, ০৯ মে ২০২৩

The Daily Sarod |