শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সাথে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৪ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 9:25 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সাথে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তৌহিদা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুর আড়াইটা দিকে শহরের মেড্ডা কোকিল টেক্সটাইল পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তৌহিদা ওই এলাকার মো. সাদেক মিয়ার মেয়ে।

হাসপাতাল সূত্রে ও তৌহিদার পরিবারের লোকেরা জানান, তৌহিদা তার মায়ের সাথে কোকিল টেক্সটাইলে পুকুরে গোসল করতে যায়। হঠাৎ তৌহিদা পুকুর পাড় থেকে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তৌহিদা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, একটি মেয়ে শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | শনিবার, ০৪ মার্চ ২০২৩

The Daily Sarod |