শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসেবন করে সড়কে অশ্লীল আচরণ-মাতলামি, ৭ যুবককে জেল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:36 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসেবন করে সড়কে অশ্লীল আচরণ-মাতলামি, ৭ যুবককে জেল

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবন করে সড়কে অশ্লীল আচরণ ও মাতলামি করার অপরাধে ৭ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

অভিযানে ছোট বাকাইল গ্রামের হোসেন মিয়ার ছেলে রুবেলকে এক মাসের, মজলিশপুরের সুরুজ আলীর ছেলে নুরুল ইসলামকে ৩ মাসের, দারমা গ্রামের শনি মিয়ার ছেলে শামসু মিয়াকে এক মাসের, একই গ্রামের আবুল ফারুকের ছেলে দুলাল মিয়াকে ১৫ দিনের, আব্দুল মালেকের ছেলে মো. হেফিল মিয়াকে ৩ মাসের, রফিকুল ইসলামের ছেলে মনিরকে দুই মাসের ও সোহরাব মিয়া নামের একজনকে একমাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন বলেন, সম্প্রতি মজলিশপুর গ্রামে মাদকসেবিদের উৎপাত বেড়েছে। এর প্রভাবে চুরি সহ অনৈতিক কর্মকান্ডে ঘটনা ঘটছে। বুধবার অভিযানে মাদক সেবন করে মাতলামি ও অশ্লীল আচরণ করার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় বিভিন্ন মেয়াদে (১৫ দিন থেকে ৩ মাস)  বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |