শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ৬ষ্ঠ তলায় আটকা শিশু, ফায়ারসার্ভিসের উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ৬ষ্ঠ তলায় আটকা শিশু, ফায়ারসার্ভিসের উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা থেকে পালিয়ে যেতে গিয়ে বহুতল ভবনের ৬ তলায় আটকে পড়া এক শিশু শিক্ষার্থীকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার খৈয়াসারের সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর সদস্যরাস্যরা জানান, খৈয়াসার এলাকায় একটি সাত তলা ভবনে আবাসিক মাদ্রাসাটি অবস্থিত। দুপুরের পর মাদ্রাসার ভবণের ৭ম তলার ছাদ থেকে সেনিটারি পাইপ বেয়ে জহিরুল ইসলাম নামে আনুমানিক ১০ বছরের এক শিশু শিক্ষার্থী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ৬ষ্ঠ তলায় এসে সে আটকে যায়। অবস্থা বেগতিক দেশে জানালার সানসেটে বসে পড়ে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেয়। পরে ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, শিশুটির শারীরিক অবস্থা ভাল আছে। আমাদের উদ্ধার অভিযান শেষ করেছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুমন বনিক জানান, শিশুটির বাড়ি জেলার সরাইল উপজেলা সদরে। গত এক বছর যাবত এই মাদ্রাসায় থেকে সে পড়াশোনা করছে। শিশুটি জানিয়েছে, তার বাবা ও মায়ের মধ্যে সম্পর্ক নেই। বাবা অন্যত্র বিয়ে করেছে, তাই তার মা একা থাকে। এনিয়ে তার মানসিক সমস্যা হচ্ছিল। তাই সে মাদ্রাসা থেকে পালিয়ে তার মায়ের কাছে যেতে চেয়েছিল। সে বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |