শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ছাড়পত্র ছাড়া বেসরকারি হাসপাতালে চলে অপারেশন!

আবুল হাসনাত মো. রাফি   প্রিন্ট
রবিবার, ২০ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 10:37 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ছাড়পত্র ছাড়া বেসরকারি হাসপাতালে চলে অপারেশন!

ব্রাহ্মণবাড়িয়া জেলায় আনাচে-কানাচেতে হাসপাতাল ক্লিনিকে ছড়াছ্য। শুধু জেলা শহরেই আছে নিবন্ধিত ৬৩টি হাসপাতাল। আর জেলা জুড়ে নিবন্ধিত হাসপাতাল এবং ক্লিনিকের সংখ্যা ৯৭টি। কিন্তু এরমধ্যে মাত্র ৩০টির মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র আছে। হাসপাতালে অপারেশন থিয়েটারে ব্যবহৃত কিছু ব্যথানাশক ওষুধ ব্যবহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র বা অনুমতি অপরিহার্য। এসব বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন পেতে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন। কিন্তু ৩০টি ছাড়া বাকি হাসপাতাল গুলো কিভাবে নিবন্ধন পেল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর বেসরকারি হাসপাতাল-ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার পৃথক দুটি ভাগে নিবন্ধন প্রদান করে থাকে। হাসপাতাল গুলোতে রোগী ভর্তি রেখে চিকিৎসা ও অপারেশন করে থাকে। ডায়াগনস্টিক সেন্টারে শুধু পরীক্ষা নীরিক্ষা করা হয়। হাসপাতাল গুলোর অপারেশনের সময় রোগীদের ব্যথানিবারণ করতে কিছু ঔষধ ব্যবহৃত হয়। এরমধ্যে পেথিডিন, মরফিন, ও-মরফিন সহ আরও বেশকিছু ঔষধ রয়েছে। এগুলো ব্যবহার করতে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন হয়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৯৭টি নিবন্ধিত বেসরকারি হাসপাতাল থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র আছে মাত্র ৩০টির। জেলার ৯টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৮টি, আশুগঞ্জে একটি ও বাঞ্ছারামপুরে একটি বেসরকারি হাসপাতালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। বাকি ৬টি উপজেলার কোন বেসরকারি হাসপাতালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন প্রকার ছাড়পত্র নেই। অথচ বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার চালু রাখতে নিবন্ধন পেতে মাদকদ্রব্যের ছাড়পত্র প্রয়োজন হয়। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন প্রকার ছাড়পত্র ছাড়া বাকি ৬৭টি বেসরকারি হাসপাতাল কিভাবে নিবন্ধন পেয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন এই প্রতিবেদককে বলেন, ‘আগামী ডিসেম্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলে নিবন্ধিত কোন হাসপাতাল তাদের লাইসেন্স নবায়ন করতে পারবেনা বলে জানিয়েছে। আমরাও হাসপাতাল মালিকদের বিষয়টি জানিয়েছি। তাদের মধ্যে প্রায় সবাই আবেদন করেছে। কিন্তু হাসপাতালের মালিকরা জানিয়েছেন, এই ছাড়পত্র যারা টাকা খরচ করেছে,তাড়া পেয়েছেন। ছাড়পত্র পেতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্নভাবে হয়রানির অভিযোগ করেন তিনি।’

তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান হয়রানির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘হয়রানির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমাদের কাছে মাত্র ১০টি বেসরকারি হাসপাতাল ছাড়পত্র পেতে নতুন আবেদন করেছেন। তাদের কাগজের ঘাটতি ছিল, আমরা তাদের চিঠি দিয়েছি। উনারা কাগজপত্র সঠিক না দিলে কিভাবে ছাড়পত্র দিবে! তা কি আমাদের দোষ?’

তিনি বলেন,’ আমাদের কাছে আবেদন করার পর আমরা সরেজমিনে তদন্ত করি। এরপর যদি কারো কাগজের ঘাটতি হয়, আমরা চিঠি দেই। তারা কাগজপত্র সঠিক ভাবে দেওয়ার পর আমরা তা চট্রগ্রাম পাঠাই। সেখান থেকে ঢাকায় পাঠালে ছাড়পত্র অনুমোদন করে পাঠানো হয়।’

মাদকাদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় অসংখ্য বেসরকারি হাসপাতাল কিভাবে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন পেল? এই প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামি উল্লাহ এই প্রতিবেদককে বলেন, ‘অনেক ক্ষেত্রে অনলাইনে নিবন্ধন পেতে আবেদন করেন। তারা সেই আবেদনে ভুল তথ্য দিয়ে থাকতে পারে। সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ভুল প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। এছাড়াও আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসপাতাল গুলোতে পরিদর্শন করা হচ্ছে। অনিয়ম পেলে ব্যবস্থা নিচ্ছে।’

Facebook Comments Box

Posted ১০:৩৭ পিএম | রবিবার, ২০ অগাস্ট ২০২৩

The Daily Sarod |