স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:01 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র চন্দ্র দাস (৩৭) নামে দুই জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে।
দিশু দাস ওই এলাকার ধরনি দাসের ছেলে ও রবীন্দ্র চন্দ্র দাস একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।
মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিনুল হক জানান, দিশু দাস ও রবীন্দ্র চন্দ্র দাস ভোরে তিতাস নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় থেকেই বৃষ্টি পড়ছিল। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে দুইজন মারা যান।
Posted ১০:০১ পিএম | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya