স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 1:54 pm
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ এর সদস্যরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতে জেলা শহরের টিএ রোডে একটি মাইক্রোবাসে তল্লাশি করে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রগুরামপুর (সরকারবাড়ী) এলাকার বাসিন্দা মৃত আবু তাহের এর পুত্র আব্দুল কাদির (৬৬) এবং একই থানার নোয়াগাও এলাকার বাসিন্দা মৃত আব্দুর নূর এর পুত্র মো. কামাল উদ্দিন (৪২)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম জানান, র্যাবের নিয়মিত চেকপোষ্ট চলাকালে একটি মাইক্রোবাসে তল্লাশি করে রিভলবার ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। মাইক্রোবাসে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদে তারা আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি।
এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের হস্তান্তর করা হয়েছে।
Posted ১:৫৪ পিএম | শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya