শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া এজহারে মামলা বানিজ্য,পুলিশের সতর্কতা জারি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:06 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া এজহারে মামলা বানিজ্য,পুলিশের সতর্কতা জারি

ভুয়া মামলার এজহার তৈরি করে ভয়ভীতি দেখিয়ে নাম কাটার কথা বলে অর্থিত লেনদেন এবং প্রতারণায় বিষয়ে সর্তক থাকার আহবান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কতিপয় ব্যক্তি কম্পিউটার টাইপের মাধ্যমে ২০০/৩০০ বা তার অধিক ব্যক্তির নাম উল্লেখ পূর্বক মামলার অভিযোগ/এজাহার লিখে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ভয়ভীতি দেখাচ্ছে। মামলায় তাদের নাম ডুকিয়ে দেওয়া ও মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকা-পয়সা আদায় সহ জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এইরূপ এজাহার বা অভিযোগ দেখে কেউ আতঙ্কিত হয়ে বা ভয়ে কোন প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না। প্রতারক চক্র বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এজাহারে/অভিযোগে ভিন্ন ভিন্ন নাম লিখিয়া মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে মর্মে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। কোন এজাহার বা অভিযোগ দেখালে আতঙ্কিত না হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। থানায় কোন এজাহার বা অভিযোগ দায়ের হলে, মামলা রুজু হইলে প্রতি পাতায় পাতায় স্বাক্ষর এবং সীল থাকে। স্বাক্ষর এবং সীল ব্যতীত অভিযোগ/এজাহার গ্রহণ যোগ্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া অভিযোগ/এজাহার প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ইদানিং ভুয়া মামলার এজহার তৈরি করে বিভিন্ন জায়গায় ব্ল্যাকমেইল করার অভিযোগ শুনা গেছে৷ তাই সবাইকে সর্তক থাকতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

The Daily Sarod |