ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ক্যাপসুল পাবে সাড়ে পাঁচ লাখ শিশু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 10:00 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ক্যাপসুল পাবে সাড়ে পাঁচ লাখ শিশু

ব্রাহ্মণবাড়িয়া সদরসহ নয় উপজেলার পাঁচ লাখ ৪১ হাজার ৫২০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সি শিশুর সংখ্যা ৫৮ হাজার ৩০০ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা চার লাখ ৮৩ হাজার ২২০।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ডা. মাহমুদুল হাসান একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় প্রেস ক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা বক্তব্য রাখেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিভিল সার্জন জানান, ১ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১০:০০ পিএম | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

The Daily Sarod |