স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৩ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:35 pm
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পানিতে ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে আহাদ মিয়া (৩২) এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার (২২ জুন) রাত সোয়া ৯টার দিকে শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। আহাদ মিয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের গোয়ালখোলা গ্রামের মৃত চাঁন মিয়া নামের ছেলে৷
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রাতে ব্রীজ থেকে তিতাস নদীর পানিতে এক যুবক ঝাঁপ দেয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ওই যুবককে নদী থেকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি দেন। হাসপাতালে তাকে ভর্তি করা হলে কিছুক্ষণ পর সে মারা যায়।
Posted ৯:৩৫ পিএম | শুক্রবার, ২৩ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya