শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থকরা বেরুলেন মোটরসাইকেল শোভাযাত্রায়

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৩ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:51 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থকরা বেরুলেন মোটরসাইকেল শোভাযাত্রায়

ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বেড়েই যাচ্ছে। কেউ জমি বিক্রি করে শ্বশুর বাড়ি পর্যন্ত লাগালেন দক্ষিণ কোরিয়ার পতাকা, কেউ নিজের বাড়ি রঙ করলেন পছন্দের দলের পতাকায়। এবার এজেলায় যোগ হলো ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা। বুধবার (২৩ নভেম্বর) দলটির সমর্থকরা প্রিয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে র‌্যালি বের করে। এর আগে তারা ‘ব্রাহ্মণবাড়িয়া ব্রাজিল সমর্থক গোষ্ঠী’ নামে একটি ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে একত্রিত হন।

দুপুরে দক্ষিন মৌড়াইলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে ব্রাজিল দলের জার্সি পড়া সমর্থকেরা মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে বের হয়। এ সময় আরো কয়েকশ’ সমর্থক পায়ে হেঁটে এতে অংশ নেয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে গিয়ে শেষ হয়। উপস্থিত লোকজন করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানায়।

শোভাযাত্রায় অংশ নেওয়া জহিরুল ইসলাম জুম্মান বলেন, ‘বিশ্বকাপ ফুটবল শুরু হলে আমরা সবাই বেশ উজ্জীবিত হই। ব্রাজিল দল হচ্ছে একটা নান্দনিক ও শৈল্পিক ফুটবল দল। আমরা একটু আনন্দ করার জন্য একত্রিত হয়েছি। আমরা আশা করি এবারের আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।’

ব্রাজিল সমর্থক ওবায়দুর রহমান বাবু বলেন, ‘ব্রাজিল দলের প্রতিটি খেলোয়াড় একেকজন তারকা। তারা পৃথিবীর বিভিন্ন দেশের নামী দামি ক্লাবে খেলে থাকেন। ছোট বেলা থেকেই ব্রাজিলকে সমর্থন করি। আশা করি এবারের চ্যাম্পিয়ন ট্রফি শোভা পাবে নেইমারের হাতে।’

শোভাযাত্রার আয়োজকরা জানান, ‘ফেসবুকের মাধ্যমে আমরা সবাই যোগাযোগ করে এই আনন্দ র‌্যালির আয়োজন করেছি।’ দলটি এবার চ্যাম্পিয়ন হওয়ার শতভাগ আশা ব্যক্ত করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্রাজিল মানেই একটি অনুভ‚তি ও ভালোবাসার নাম।’

আরেক ব্রাজিল সমর্থক ও শোভাযাত্রার অন্যতম আয়োজক জুবায়ের মোহাম্মদ শ্রাবণ বলেন, ‘প্রিয় দল ব্রাজিলকে ভালোবেসে আমরা ব্রাজিল সমর্থকরা এখানে জড়ো হয়েছি দলটির প্রতি শুভকামনা জানাতে। আশাকরি এবার কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।’

Facebook Comments Box

Posted ৮:৫১ পিএম | বুধবার, ২৩ নভেম্বর ২০২২

The Daily Sarod |