শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যস্ত সময় কাটিয়ে গেলেন চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১২ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 8:07 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যস্ত সময় কাটিয়ে গেলেন চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যস্ত সময় পাড় করেছেন চট্রগ্রাম রেঞ্জে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নূরে আলম মিনা। চট্রগ্রাম রেঞ্জ পুলিশে যোগদানের পর এই প্রথমবারের মতো সফরে আসেন। মঙ্গলবার (১১ জুলাই) সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে পৌঁছলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন তাঁকে স্বাগত জানান।

সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ডিআইজি জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন। কল্যাণ সভায় তিনি সর্বস্তরের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক ভাষণ দেন।

কল্যাণ সভা শেষে তিনি পুলিশ সুপার কার্যালয়ের যান। সেখানে সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিকালে তিনি জেলার নাসিরনগর ও সরাইল থানা পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সন্ধ্যা তিনি চট্রগ্রামের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ত্যাগ করেন।

এই সময় তার সাথে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. কামরুল ইসলাম সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:০৭ পিএম | বুধবার, ১২ জুলাই ২০২৩

The Daily Sarod |