শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 11:07 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আল মাহাদী (১৬) নামের কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৫ নভেম্বর)) দুপুর ২টার দিকে উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের বড়হরণ বাজারে এ ঘটনা ঘটে।

মাহাদী উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের পশ্চিম পাড়ার মাসুকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহাদী বড়হরণ বাজারে একটি দোকানে টেইলারিংয়ের কাজ করতো। রোববার তার এক বন্ধুর সঙ্গে জুতা নিয়ে দুষ্টুমি করে ঢিলাঢিলি করার সময় তার জুতা বাজারের দোকানের চালে আটকিয়ে যায়। পরে মাহাদী জুতা জন্য চালে উঠলে ওইখানে থাকার বিদ্যুৎতিক তারের সঙ্গে স্পৃর্শ হয়ে মাহাদী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মাহাদীকে মৃত ঘোষনা করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৭ পিএম | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

The Daily Sarod |