শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 10:48 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কবির মিয়া (২৮) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (২১  মার্চ) বিকেলের দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এই ঘটনা ঘটে। কবির মজলিশলুর ইউনিয়নের আনন্দপুরের জারু মিয়া ছেলে।

কবিরের সহকর্মীরা জানান, আজ বৃষ্টির মাঝেই উত্তর সুহিলপুরে একটি বাড়িতে ভবন নির্মাণ কাজ চলছিল। ঢালাই কাজ করতে ভাইব্রেটর মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে কবির যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করা হয়।

কবিরের পিতা জারু মিয়া অভিযোগ করে বলেন, আমার ছেলেকে জোর করে বাড়ির মালিক লাইন লাগাতে বলেছে। তাই আমার ছেলে মারা গেছে বলে জানতে পেরেছি।

এই বিষয় সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক ইমাম হাসান জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। হাসপাতাল মর্গে মরদেহ রাখা আছে। পুলিশ পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পিএম | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

The Daily Sarod |