শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের ফ্লাটে মিললো রিভলবার-গুলি, যুবক আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 8:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের ফ্লাটে মিললো রিভলবার-গুলি, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বহুতল ভবনের ৪তলা থেকে দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ মো. ইউসুফ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের কালাইশ্রীপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক ইউসুফ ওই ভবনের মালিক মৃত শহীদ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কালাইশ্রীপাড়া এলাকায় মৃত শহীদের বহুতল ভবনে অভিযান চালায় পুলিশ। অভিযানে ভবনের ৪র্থ তলায় ইউসুফের ফ্লাটে তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় ইউসুফকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইউসুফ জানায় উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি গুলো ব্রাহ্মণবাড়িয়ায় ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী উজ্জ্বলের। উজ্জ্বল মারা যাওয়ার আগে এগুলো ইউসুফের কাছে রেখে গিয়েছিল বলে সে দাবি করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

The Daily Sarod |