শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা, তরুণ আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৯ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 2:44 am

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা, তরুণ আটক

ব্রাহ্মণবাড়িয়া ছুরিকাঘাতে রনি ঢালী নামে এক তরুণকে হত্যার অভিযোগে রাজু (২২) নামের আরেক তরুণকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের গাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাজু পৌর এলাকার ভাদুঘরের সাঈদ মিয়ার ছেলে। এসময় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

এরআগে, সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় রনি ঢালি নামের এক তরুণকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাজু। পরে হাসপাতালে তাকে নিয়ে গেলে রনি মারা যায়। নিহত রনি পৌর শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলের পর রনি বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে রনি তার বন্ধু ভাদুঘর এলাকার রাজু’র সাথে বিয়াল্লিশ্বর এলাকায় একটি নির্জন কাঠ বাগানের পাশে একটি মসজিদের কোনায় অবস্থান করছিলেন। এরই মাঝে কোন একটি বিষয় নিয়ে রনিকে ছুরিকাঘাত করে রাজু পালিয়ে যায়। ছুরিকাহত রনিকে তার আরেক বন্ধু শুভ উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর মারা যায় রনি।

শুভ হাসপাতালে পুলিশকে জানায়, রনি ফোন দিয়েছিল তাকে। তারপর সে ঘটনাস্থলে গিয়ে দেখে রনি ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দ্রুততম সময়ের মধ্যে রাজুকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে। সে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল। রাজুকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে কি কারণে রনিকে সে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

Facebook Comments Box

Posted ১২:১৬ পিএম | রবিবার, ১৯ মার্চ ২০২৩

The Daily Sarod |