জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 7:59 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শাহজাহান (৫০) নামে এক কৃষক মারা গেছেন। মারা যাওয়া শাহজাহান সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জালু মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
এদিকেই একই ইউনিয়নের খেওয়াই গ্রামে বজ্রপাতে ৩টি গরু মারা গেছে। বৃহস্পতিবার (০৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এসব ঘটনা ঘটে।
মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, দুপুরের পর বৃষ্টি শুরু হয়। এসময় কাঞ্চনপুর গ্রামের শাহজাহান নামের এক ব্যক্তি মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন। পাশাপাশি একই সময়ে বজ্রপাতে খেওয়াই গ্রামে কৃষক মনা ভূইয়ার ৩টি গরু মাঠে ঘাস খাওয়া অবস্থায় মারা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বজ্রপাত মাছিহাতা ইউনিয়নে এক ব্যক্তি ও ৩টি গরু মারা যাওয়া খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
Posted ৭:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya