শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসে ছাপানো হয় নকল কাবিননামা-রেজিস্ট্রার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসে ছাপানো হয় নকল কাবিননামা-রেজিস্ট্রার

ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রেসের গোডাউন থেকে নকল নিকাহনামা (কাবিননামা) ও রেজিস্ট্রার বই উদ্ধারের পর করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা শহরের মসজিদ রোডে ভূইয়া ম্যানশন-২ এর ২য় তলায় মেঘনা আর্ট প্রেসের গোডাউন থেকে এগুলো উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এসময় প্রেসের মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

এই বিষয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হেলেনা পারভীন জানান, এটি ছিল বাল্যবিবাহ প্রতিরোধের অংশ হিসেবে একটি অভিযান। নিবন্ধিত আমাদের যে কাজীরা আছেন, তারা আমাদের নির্দিষ্ট নিকাহনামা ও রেজিস্ট্রারে বিবাহ নিবন্ধিত করে থাকেন। তারা সরকারের অনুমোদন ছাড়া নিকাহনামা ও রেজিস্ট্রার গুলো ছাপিয়ে আসছিল। যারা কাজী নন তারা এসব নকল কাগজ গুলো ব্যবহার করছেন। এই ক্ষেত্রে বাল্যবিবাহের ঝুঁকিটা অনেক বেশি থাকে। তাই অভিযান চালিয়ে রেজিস্ট্রার ও নিকাহনামা গুলো জব্দ করা হয়েছে। প্রেসের মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের সতর্ক করে দেওয়া হয়েছে, যদি ভবিষ্যতে এসমন কিছু তারা পুনরায় করে প্রেস সিলগালা করে দেওয়া হবে।

এবিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা শাহ ইয়াহ ইয়া মাসউদ বলেন, একজন নিকাহ রেজিস্ট্রার তার পেশা টিকিয়ে রাখতে রেজিস্ট্রেশন যেন বাদ না যায়, এই কারণে বাল্যবিবাহ করান না। আমরা খুঁজে খুঁজে বের করেছি কোথায় কোথায় কিভাবে বাল্যবিবাহ সম্পাদিত হয়। এই লক্ষ্যে আমরা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রেজিস্ট্রারের সাথে কথা বলে বিভিম্ন পদক্ষেপ নিয়েছি। এর উৎসটা বের করতে গিয়ে দেকগি মেঘনা প্রেসে নকল নিকাহনামা ও রেজিস্ট্রার সহ বিভিন্ন কাগজ তারা বানিয়ে গোপনে বিক্রয় করে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল কাগজ পত্র গুলো উদ্ধার করেছে। অভিযানে সততা পাওয়ায় নগদ দেড় লক্ষ টাকা জরিমানা করে আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে এই বিষয়ে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জেনে আমাদের জানাবেন।

 

Facebook Comments Box

Posted ৯:১৯ পিএম | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |