শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত ছাত্রনেতা নোমানের স্মরণে দোয়া-মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:55 pm

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত ছাত্রনেতা নোমানের স্মরণে দোয়া-মিলাদ মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রনেতা মরহুম আশরাফুল হক নোমানের স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিক্রলে শহরের মধ্যপাড়ার শান্তিবাগ পোয়াপুকুর পাড় এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরআগে, দুপুরে কোরআন খতম ও কবর জিয়ারত করা হয়।

এছাড়াও মরহুম আশরাফুল হক নোমানের স্মরণে শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম্মা শান্তিবাগ জামে মসজিদ ও মসজিদে আমীরে দোয়ার পর মুসল্লীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

নোমান স্মৃতি পরিষদ শান্তিবাগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ আশিকুর রহমান পিয়াস ও যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বিপ্লবের যৌথ উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়৷

এতে মোনাজাত পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের পেশ ইমাম ও নোমানের শিক্ষক মাওলানা আবুল খায়ের।

এসময় উপস্থিত ছিলেন নোমান স্মৃতি পরিষদ শান্তিবাগের উপদেষ্টা সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ, কাজী নাজমুল ইসলাম উজ্জ্বল, ইউসুফ মিয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন, সহসভাপতি শেখ রাসেল, ইয়াসিন চৌধুরী, কামরুল ইসলাম সোহেল, ইসমাইল মিয়া, মো. রাশেদ, মো. কাউসার, মো. রাসেল, মো. জনি ও আশিকুর ইসলাম হৃদয় প্রমূখ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ, শফিকুল ইসলাম, মোহাম্মদ রেজাউল হক মামুন, ফিরোজ মিয়া, মোবারক মিয়া, আলী আজগর প্রমুখ৷

আশরাফুল হক নোমানের বাল্যবন্ধু ও সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ তার স্মৃতি চারণ করে বলেন, নোমান একজন সাংগঠনিক ছেলে ছিল। তার মেধা ও যোগ্যতা দিয়ে আমাদের মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণের ৮ বছর চলে গেলেও নোমান আমাদের মাঝে বেঁচে আছেন। স্মৃতি হিসেবে রেখে যাওয়া নোমানের ভাল কাজ গুলো অনুসরণ করে চললে নোমানের আত্মা শান্তি পাবে। প্রয়াত নোমানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করায় তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

 

 

Facebook Comments Box

Posted ৮:৫৫ পিএম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

The Daily Sarod |