ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৬ এপ্রিল ২০২৪   সর্বশেষ আপডেট : ৫:১৯ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া শহরের আলোচিত পৌনে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. জয়নাল হাজারী (৪৮)  নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  গত মঙ্গলবার (৩ এপ্রিল) শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জয়নাল হাজারী শহরের খৈয়াসার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পাইকপাড়া ছিনতাইয়ের ঘটনায় জয়নাল হাজারীকে আটক করা হয়েছে।

গত ২৭ মার্চ দিন দুপুরে পাইকপাড়ায় পুলিশ পরিচয়ে পৌনে ৩৬ লক্ষ টাকার ছিনতাই ঘটনায় ঘটে। এই ঘটনার মূলহোতা এনায়েত উল্লাহকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে দুই হাজার ইউরো উদ্ধার করা হয়। এছাড়া জেলা শহর থেকে একজন পাহারাদার ও ছিনতাইয়ে ব্যবহার করা মাইক্রোসহ এর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Facebook Comments Box

Posted ৫:০০ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪

dainiksarod |