স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 9:18 pm
ব্রাহ্মণবাড়িয়া অজ্ঞাত পরিচয়ধারী এক নারী ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর বাজারের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, চিনাইর বাজারের পাশের একটি পুকুরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ পুকুর থেকে উদ্ধার করে।
কিন্তু তার কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, ওই নারীকে ভিক্ষা করতেন। বর্তমানে নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিবিআইয়ের মাধ্যমে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।
Posted ৯:১৮ পিএম | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya