শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 8:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে জায়ান নামে দুই বছরের এক শিশু মারা গেছে। আজ শনিবার (০৪ ফেব্রুয়ারী) বিকেলে শহরতলীর ঘাটুরা খন্দকার বাড়ী এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। শিশু জায়ান ওই এলাকার আলামিন মিয়ার ছেলে।

শিশু জায়ানের পিতা আলামিন মিয়া জানান, আজ শনিবার দুপুরে পরিবারের সদস্যদের সাথেই ছিল জায়ান। দুপুরে রান্নার কাজ করার সময় সবার অগোচরে শিশু জায়ান বাড়ীর পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে বিকেলে অনেক খুজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |