শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দুইজন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ৩১ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 9:57 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত। শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন দুইজন।

নিহতরা হলেন, সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪) ও একই ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিঠুন মিয়া (২৮)।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন সিএনজির যাত্রী নিহত এবং আহত হয়েছেন দুইজন।

তিনি আরও জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। আহদের চিকিৎসা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫৭ পিএম | শুক্রবার, ৩১ মে ২০২৪

The Daily Sarod |