শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক টয়লেটের ইজারাদারকে ছুরিকাঘাত করে হত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:54 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক টয়লেটের ইজারাদারকে ছুরিকাঘাত করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওলি মিয়া (৭০) নামের এক পাবলিক টয়লেটের ইজারাদার খুন হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের জগৎবাজারে এই ঘটনা ঘটে৷

ওলি মিয়া শহরের উত্তর পৈরতলা মৃত মতি মিয়ার ছেলে। সে জগৎ বাজারের পাবলিক টয়লেটের ইজারাদার ছিলেন৷

হাসপাতাল ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, ওলি মিয়া শনিবার পাবলিক টয়লেট দেখবাল করার জন্য বিকালে জগৎ বাজারে যায়। উনি পাবলিক টয়লেটের ভিতরের যাওয়ার পর এক দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে আহত করে পরে পালিয়ে যায়। তারপর বাজারের লোকেরা ওলি মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার করেন৷ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, জগৎ বাজার এক ব্যক্তি খুন হয়েছে। কে বা কারা খুন করেছে সঠিক বলা যাচ্ছেনা। তবে এ-বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছেন। তদন্তের সাপেক্ষে দ্রুত খুনিকে গ্রেফতার করবো।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পিএম | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |